রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শেখ হাসিনাকে ফেরত ও পুশ-ইন বন্ধে দিল্লিকে ফের চিঠি দেবে ঢাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৯:০৮ পিএম  আপডেট: ০৩.০৬.২০২৫ ৯:১৬ পিএম  (ভিজিট : ১৭৪)
X


বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে মানুষকে ঠেলে পাঠানো (পুশ-ইন) অব্যাহত রেখেছে ভারত। এটি বন্ধে ভারত সরকারকে আজ বা আজ বুধবার আরেকটি চিঠি দেবে বাংলাদেশ। এছাড়া, এই সমস্যা সমাধানে কনস্যুালার পদ্ধতির (কনস্যুালার ডায়লগ) আত্ততায় ভারতের সঙ্গে কাজ করতে চায় ঢাকা।  
মঙ্গলবার (৩জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পুশ-ইন ঠেকানো সম্ভব না হওয়ার কথা স্বীকার করে তৌহিদ হোসেন বলেন, পুশ-ইন হচ্ছে। ফিজিক্যালি এটি ঠেকানো সম্ভব না। এটা নিয়ে ভারতের সঙ্গে আমাদের চিঠি আদান-প্রদান হচ্ছে। আমরা আজকে বা আগামীকাল আরেকটা চিঠি দিবো এ বিষয়ে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এর আগে শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির কোনো জবাব দেয়নি দিল্লি। বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনে আরেক দফা তাগাদাও দেওয়া হবে।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা বলেছি, এটা যেন সঠিক পদ্ধতি অনুযায়ী যাওয়া হয়। তারা কিছু ক্ষেত্রে বলেছে, এক্ষেত্রে কিছু জট আছে; তোমরা সেগুলো ঠিকমতো করছ না (ভারতে থাকা অবৈধ বাংলাদেশি)। আমরা চেক করে দেখেছি, খুব দীর্ঘ দিনের তালিকার (ভারতে থাকা অবৈধ বাংলাদেশি) মধ্যে আছে একটা এবং আমরা পাশাপাশি এটাও দেখেছি যে, আসলে তাদের তালিকা অনুযায়ী আমরা চেক আপ করে অনেককে নিয়েছি।

উপদেষ্টা বলেন, কাজেই দুই পক্ষেরই বক্তব্য থাকতে পারে এখানে। আমরা চেষ্টা করছি কনস্যুলার ইস্যু নিয়ে একটা মেকানিজম আছে, সেটাকে ব্যবহার করে এ জিনিসটাকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসার। আমরা চাইলে নিয়মিত পদ্ধতিতে জিনিসটি হতে পারে। নিয়মের বাহিরে যেন না যায়। 

কনস্যুলার ডায়লগ বসার বিষয়ে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, আমরা বাস্তব পরিস্থিতি বিবেচনায় একটা চিঠি পাঠাবো। যেটাতে আমরা কিছু পদ্ধতির কথা আরেকবার উল্লেখ করব এবং আমাদের যে পদ্ধতি আছে, কনস্যুালার আলাপ-আলোচনার সেটাও আমরা ব্যবহার করার চেষ্টা করব। কনস্যুলার ডায়গল হতে পারে। যেহেতু এখন একটা ইস্যু আছে। এটাও হতে পারে। 

গণমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, ভারত এ পর্যন্ত দুই হাজারের বেশি মানুষকে বাংলাদেশে পুশ ইন। ভারতীয় কর্তৃপক্ষের অভিযোগ, এসব ব্যক্তি অবৈধভাবে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করছিলেন। আর বাংলাদেশ সরকার বলছে, এভাবে পুশ-ইন ঠিক নয়। যদি কোনো অবৈধ বাংলাদেশি ভারতে থেকে থাকে সেটি প্রক্রিয়া অনুসরণ করে যেন ফেরত দেওয়া হয়। 

সরকারের সংশ্লিষ্টদের তথ্য বলছে, ভারত থেকে পুশ-ইন বন্ধে এখন অবদি পাঁচটি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। এখন আরেকটি চিঠি যাবে দিল্লিতে।


আ.দৈ/ওফা




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝