বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
রাজধানীর মিরপুরে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসির প্রশাসক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:২০ পিএম  আপডেট: ২৮.১০.২০২৬ ৮:২৪ পিএম  (ভিজিট : ৪)
X

রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে দীর্ঘদিনের অবৈধ দখল ও ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের  প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিলটন। আজ বুধবার (২৮ অক্টোবর) সকালে ও বিকালের দুই দফায় মিরপুর এলাকার বাসিন্দা, শাহ আলী, দারুস সালাম ও পার্শ্ববর্তী ওয়ার্ডগুলোর সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।  

অভিযান চলাকালে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, "দীর্ঘদিন ধরে কিছু অসাধু হকার ও দখলদার রাস্তা এবং ফুটপাত বন্ধ করে তাদের ব্যবসা পরিচালনা করে আসছিল, যার ফলে নগরবাসী তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল।"

 তিনি আরও উল্লেখ করেন যে, সাধারণ মানুষ ও বিভিন্ন মার্কেট কমিটির নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে এ বিষয়ে তাঁকে অভিযোগ করে আসছিলেন। এ সময় জনগণের হাঁটার রাস্তা উন্মুক্ত করে দেওয়াকে তিনি নিজের নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করেন।  

প্রশাসক দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, "পরাজিত শক্তি ও ফ্যাসিবাদ যারা পালিয়ে গেছে, তাদের সাথে সমন্বয় করে কেউ যদি প্রধানমন্ত্রী তারেক রহমানের  'ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা' গড়ার স্বপ্নকে নস্যাৎ করতে চায়, তবে তা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।" 

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাশ কাটিয়ে কোনো ষড়যন্ত্র সফল হবে না এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে এই ধরনের অভিযান পুরো ঢাকা শহরেই পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।  

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলীর  নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে স্থানীয় পুলিশ ডিসি, ডিএনসিসির দলীয় নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ প্রশাসককে সর্বাত্মক সহযোগিতা করেন। 

সাধারণ মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করতে এবং ফুটপাত রক্ষায় নগরবাসীর সহযোগিতা কামনা করে ডিএনসিসি প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।  

আ. দৈ./ একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝