বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
আইইডিসিআর পরিচালককে নিজ কক্ষে ঢুকে মারধর, অভিযোগ ড্যাবের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:৪৫ পিএম  আপডেট: ২৮.১০.২০২৬ ৫:৫৯ পিএম  (ভিজিট : ৭)
X

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে তাঁর কার্যালয়ে ঢুকে শারীরিকভাবে হেনস্তা করার অভিযোগ উঠেছে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কয়েকজন কর্মীর বিরুদ্ধে।

বুধবার বেলা ১১টার দিকে আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন অধ্যাপক কাজী আহমেদ জাকি। তবে তাঁকে হেনস্তার পেছনে কী কারণ ছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। প্রত্যক্ষদর্শী হিসেবে পরিচয় দেওয়া এক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও আইইডিসিআরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সকালে নিজের কক্ষে কাজ করছিলেন পরিচালক। এ সময় ড্যাবের কয়েকজন কর্মী তাঁর কক্ষে প্রবেশ করেন। একপর্যায়ে তাঁরা পরিচালককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ দেখা যায়, সকালে নিজ কক্ষে কর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন অধ্যাপক জাকি। এ সময় কয়েকজন ব্যক্তি কক্ষে প্রবেশ করে তাঁকে চেয়ার থেকে উঠিয়ে গলায় ধাক্কা দিতে দিতে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে কক্ষে থাকা অন্য ব্যক্তিরা বাধা দিলে আগন্তুকেরা বাইরে চলে যান। এরপর পরিচালক আবার নিজের চেয়ারে ফিরে বসেন।

এ বিষয়ে ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। সংগঠনের কিছু অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলার জন্য ড্যাবের কর্মীরা সেখানে গিয়েছিলেন। তবে পরিচালকের ওপর শারীরিক হামলার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেলে সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, বিএনপি সরকার গঠনের পর আইইডিসিআরের পরিচালক হিসেবে অধ্যাপক কাজী আহমেদ জাকিকে নিয়োগ দেওয়া হয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে পরিচিত এই অধ্যাপক সম্প্রতি হামের টিকার কার্যকারিতা নিয়ে গবেষণা করেছেন। এ ছাড়া তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)-এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে জনস্বাস্থ্যবিষয়ক কার্যক্রমে যুক্ত ছিলেন। এর আগে তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক এবং আইইডিসিআরের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।


আ.দৈ/এসআর


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝