বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
রমজানের আগে ভোজ্যতেলের দাম বাড়ানোর চিন্তা নেই : বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:২৫ পিএম  আপডেট: ২৮.১০.২০২৬ ৬:৩২ পিএম  (ভিজিট : ১)
X

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, রমজানের আগে ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন । বলেন, এই মুহূর্তে এ রকম কোনো চিন্তাভাবনা নেই। পাইপলাইনে যে পরিমাণ পণ্য রয়েছে, তা দিয়ে বাজার স্থিতিশীল রাখা সম্ভব। বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে আমদানিকারকদের সঙ্গে সরকার আলোচনা করছে।

বুধবার (২৮ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে দেশীয় বাজারে ডালের সরবরাহ নিয়ে এক সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমদানি করা পণ্যের দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য ও পরিবহন ব্যয়ের ওপর। এ দুটি ক্ষেত্রে পরিবর্তন হলে দেশের বাজারেও তার প্রভাব পড়বে।

তিনি বলেন, রমজান পর্যন্ত সব পণ্যের বুকিং এখনই নিশ্চিত করার জন্য বেসরকারি খাতের ব্যবসায়ীদের বাধ্য করা যায় না। এটি তাদের ব্যবসায়িক কৌশলের বিষয়। কারণ, এখন যে দামে পণ্য কেনার সিদ্ধান্ত নেওয়া হবে, পরে আন্তর্জাতিক বাজারে দাম কমে গেলে সেই সিদ্ধান্ত ব্যবসায়ীদের জন্য লোকসানের কারণ হতে পারে।



আ  দৈ/ এস এন


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝