সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
নারী ইমার্জিং এশিয়া কাপ স্থগিত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৭:০১ পিএম   (ভিজিট : ২৬৯)
X

নারী ইমার্জিং এশিয়া কাপ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। টুর্নামেন্টটি আগামী ৬ জুন থেকে শ্রীলংকায় শুরু হওয়ার কথা ছিল। তবে দেশটির বিরাজমান প্রতিকূল আবহাওয়া এবং ভাইরাসজনিত রোগ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাবের কারণে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এই সিদ্ধান্ত নিয়েছে।

এ নিয়ে শ্রীলংকার আবহাওয়া বিভাগ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর কারণে দেশজুড়ে প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশটিতে ১৪ বছর পর আবারও ভয়ংকরভাবে দেখা দিয়েছে ভাইরাসজনিত রোগ চিকুনগুনিয়া। মে মাসের সর্বশেষ প্রতিবেদনেও দেশটিতে ভাইরাসটির সক্রিয় উপস্থিতি পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের ঝুঁকিপূর্ণ দেশের তালিকাতেও শ্রীলংকার নাম অন্তর্ভুক্ত রয়েছে। এসিসির সভাপতি মোহসিন নাকভি বলেন, ‘উদীয়মান নারী ক্রিকেটারদের আন্তর্জাতিক মঞ্চে প্রতিযোগিতার সুযোগ করে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নারী ক্রিকেটের উন্নয়নে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা যত দ্রুত সম্ভব নিরাপদ পরিবেশ নিশ্চিত করে নতুন সময়সূচি অনুযায়ী টুর্নামেন্ট আয়োজন করতে চাই।’

প্রথম নারী ইমার্জিং এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালে হংকংয়ে, যেখানে ফাইনালে বাংলাদেশ ‘এ’ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত ‘এ’ দল।
টুর্নামেন্টের নতুন সময়সূচি পরবর্তীতে ঘোষণা করা হবে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝