রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শেখ রেহানার ক্যাশিয়ার, বাফুফে সভাপতি প্রার্থী তরফদারের বিরুদ্ধে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৪৬ পিএম  আপডেট: ২৬.০৯.২০২৪ ৮:৫৭ পিএম  (ভিজিট : ২৩৯)
X

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ক্যাশিয়ার হিসেবে আখ্যা দিয়ে বাফুফে সভাপতি প্রার্থী ব্যবসায়ী তরফদার রুহুল আমিনের বিরুদ্ধে রাজধানীতে মানববন্ধন হয়েছে। আগামী ৭২ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতারও দাবি করা হয়েছে মানববন্ধন থেকে।

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে আইন প্রয়োগকারী সংস্থাকে তরফদারকে গ্রেফতার করার আহ্বান জানানো হয়।
সাইফ পাওয়ারটেকের কর্ণধার তরফদার রুহুল আমিন তরফদার এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সভাপতি পদে নির্বাচন করতে চান বলে জানা গেছে।

'ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা মঞ্চ'- আয়োজিত মানববন্ধনে সংগঠক ডি কে সোলায়মান বলেন, এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গত ৫ আগস্টে বিদায় নিয়েছে পৃথিবীর ইতিহাসে জঘন্যতম বর্বর শাসক শেখ হাসিনা। কিন্তু তার পলায়নের পরেও দেশে রয়ে গেছে শেখ হাসিনা ও তার পরিবারের দোসরেরা। এদেরই একজন তরফদার রুহুল আমিন। গত পনের দিনে দেশের প্রায় সকল জাতীয় গণমাধ্যম তা প্রকাশ ও সম্প্রচার করলেও প্রশাসন ভৌতিক কারণে নীরব রয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র সমন্বয়ক সোলায়মান বলেন, আমরা অবাক হয়ে লক্ষ্য করছি এই ফ্যাসিস্ট তরফদার গ্রেফতার হওয়ার বদলে বিপ্লবী সরকারের মাঝে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। এতে করে আমরা ফ্যাসিবাদী বিরোধী ছাত্র জনতা তীব্রভাবে ক্ষোভ প্রকাশ করছি। এমতাবস্থায় শেখ রেহানার ক্যাশিয়ার হিসেবে পরিচিত ব্যক্তিকে আমরা ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা তীব্র পর্যায়ের কর্মসূচি দিয়ে তাকে রোধ করার সামাজিক আন্দোলনে সক্রিয় হব।

শতাধিক ছাত্রজনতার উপস্থিতিতে মানববন্ধনে বক্তব্য রাখেন মইনুজ্জামান নোয়াজ, ফেরদৌস জিম, গাজী গোলাম সাজিদ, রাফিউল খান জিসান, সাঈদ নাছের। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমন্বয়ক জাহিদ আহসান,, আলম শেখ, মোহাম্মদ মিথুন, আসলাম জনি, মনির হোসেন, জুবায়ের আলমসহ প্রমুখ।

আ. দৈ. /কাশেম / সুশা


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝