রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ থেকে ৮০,৭২৩ হজযাত্রী সৌদি পৌঁছেছেন ,মৃত্যু ১৫
ডেস্ক নিউজ
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ২:০৮ পিএম  আপডেট: ৩১.০৫.২০২৫ ২:১২ পিএম  (ভিজিট : ১৬২)
X

বাংলাদেশ থেকে শুক্রবার (৩০ মে) দিনগত মধ্যরাত পর্যন্ত ৩টি এয়ারলাইন্সের মোট ২০৮টি ফ্লাইটে ৮০ হাজার ৭২৩ জন  হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।  এবার হজে গিয়ে সৌদি আরবে আরও তিনজন মোট ১৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। 

সর্বশেষ বৃহস্পতিবার (২৯ মে) গাজীপুর পূর্ব টঙ্গীর আবুল কালাম আজাদ (৬২), মাদারীপুর সড়ক সদরের মোজলেম হাওলাদার (৬৩) ও জয়পুরহাট পাঁচবিবির মো. মোস্তাফিজুর রহমান (৫৩) মক্কায় মারা গেছেন। তারা সবাই বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন।

শনিবার (৩১ মে) হজ পোর্টালে ‘পবিত্র হজ-২০২৫ প্রতিদিনের বুলেটিন’ থেকে এ তথ্য জানা গেছে।  হজ শেষে দেশে ফেরার পর করণীয় কী? এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাচ্ছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন।

হজযাত্রীদের সৌদি আরবে পরিবহনে এরইমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৪টি, সৌদি এয়ারলাইন্সের ৭৬টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২৮টি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ৩১ মে।  হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। হজযাত্রীদের দেশে ফেরার ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
ধর্ম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝