রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর প্রকার্যালয়ে দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৫:০৬ পিএম  আপডেট: ৩০.০৫.২০২৫ ৭:৩৮ পিএম  (ভিজিট : ১৭৫)
X

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর প্রকার্যালয় ঢাকায় কর্মরত কতিপয় অসাধু কর্মকর্তা ও বিভিন্ন এজেন্সির বিরুদ্ধে ভুয়া কাগজপত্র তৈরি করে নারীদের বিদেশে পাচারের মাধ্যমে অবৈধ অর্থ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) বৃহস্পতিবার (২৯ মে) দুদকের প্রধান কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন, দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ। তিনি আরো জানান, অভিযানকালে  দুদকে টিমের সদস্যরা অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা করেন । দৈবচয়নের ভিত্তিতে আবেদনকারী ও এজেন্সির কয়েকটি ফাইল পর্যালোচনায় ৮ জন ব্যক্তির দাখিলকৃত পাসপোর্টে উল্লিখিত রেফারেন্স পাসপোর্ট নম্বরে প্রার্থীর নাম সঠিক হলেও পারিবারিক বিবরণ ভিন্ন পাওয়া যায়। যা জালিয়াতির মাধ্যমে করা হয়েছে মর্মে টিমের নিকট প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

এছাড়া, কয়েকটি পাসপোর্ট নম্বর যাচাইয়ে গৃহকর্মী হিসেবে গমনেচ্ছু কর্মীদের নির্ধারিত বয়স ২৫ বছরের কম, এমনকি তারা কিশোরী হওয়া সত্ত্বেও তাদেরকে ক্লিয়ারেন্স প্রদান করা হয়েছে মর্মে টিমের নিকট প্রাথমিকভাবে পরিলক্ষিত হয়েছে। এ সংক্রান্ত সকল রেকর্ডপত্র সংগ্রহ ও বিশ্লেষণ করে প্রাপ্ত অনিয়মসমূহের বিষয়ে কমিশনের সিদ্ধান্ত চেয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝