রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নাটোরে অনূর্ধ্ব—১৫ বালিকাদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সমাপ্ত
মাসুদ রানা, নাটোর প্রতিনিধিঃ
প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ১১:৩৫ পিএম  আপডেট: ২৮.০৫.২০২৫ ১১:৪০ পিএম  (ভিজিট : ২৯৯)
X

আজ বুধবার (২৮ মে ) নাটোরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে অনূর্ধ্ব—১৫ বালিকাদের ফুটবল প্রশিক্ষন শেষ হয়েছে।  আজ বেলা ১টার সময় নলড়াঙ্গা উপজেলায় মোমিনপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান করা হয়। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪—২৫ এর আওতায়  জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।  

এতে নলড়াঙ্গা উপজেলায় ৫টি বিদ্যালয় মোট ৪০ জন বালিকা অংশ নিয়েছে। জেলা ক্রীড়া অফিসার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ রোস্তম আলী হেলালী, মোমিনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান  শিক্ষক মোঃ আজিজুল ইসলাম,নাটোরের ক্রীড়া সংগঠক জনাব মোঃ বাদশা আলম, খন্দকার মামুন আলমগীর, ফয়জুল হক শামিম, ফুটবল কোচ নবিউল ইসলাম মন্টু, মনিং স্টার ক্লাবের সভাপতি মাসুদ রানা উপস্থিত ছিলেন।  

বালিকাদের মাঝে সনদ বিতরন করা হয়। জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এছামী বলেন, তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভার বিকাশ, বালিকাদের মধ্যে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য এই আয়োজন। এই প্রশিক্ষণ কর্মসূচি হতে প্রতিভাবান খেলোয়াড়রা পরবর্তীতে জেলা দল ও বিভাগীয় দলে খেলার সুযোগ পাবে ।

আ. দৈ. / কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝