বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
পাকিস্তানের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ৮:৪৮ পিএম   (ভিজিট : ২৮২)
X

পাকিস্তান সফরের আগে প্রস্তুতির জন্য আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ দল। তবে আইসিসির সহযোগী দেশটির কাছে ২-১ ব্যবধানে হেরে বড় ধাক্কাই খেয়েছে টাইগাররা।ঘুরে দাঁড়ানোর সিরিজে আজ পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামছে লিটন দাসের দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় অনুষ্ঠেয় এই ম্যাচে টসে হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ। 

টি-টোয়েন্টিতে পাকিস্তান সর্বশেষ সিরিজ হেরেছে নিউজিল্যান্ডের কাছে ৪-১ ব্যবধানে। এর আগে ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার কাছেও হেরেছে তারা। বাংলাদেশের বিপক্ষে সিরিজে নেই দলের সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান টি-টোয়েন্টি দলে জায়গা হারিয়েছেন আগের সিরিজেই। বাংলাদেশ সিরিজে দলকে নেতৃত্ব দিচ্ছেন সালমান আগা। র‌্যাংকিংয়ে পাকিস্তানের অবস্থান আট; বাংলাদেশ আছে দশ নম্বরে।

পাকিস্তানের বিপক্ষে সব মিলিয়ে ১৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তাতে ৩ জয়ের বিপরীতে হার ১৬টি। সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে এশিয়ান গেমসে জিতলেও আদতে সেখানে জাতীয় দল খেলেনি। এর আগে পাকিস্তানকে হারিয়েছে ২০১৬ এশিয়া কাপে।

ভারত-পাকিস্তান সংঘাতের কারণে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত সিরিজ হচ্ছে। তবে আগের সূচিতে পাঁচ ম্যাচ থাকলেও তা কমিয়ে তিন ম্যাচের সিরিজ করা হয়েছে। নিরাপত্তা শঙ্কায় দলের সঙ্গে পাকিস্তান যাননি স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি, ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট ও ক্রিকেটার নাহিদ রানা।

দুই দলের একাদশ

পাকিস্তান: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), সালমান আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলী, হারিস রউফ ও আবরার আহমেদ।

বাংলাদেশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শেখ মেহেদী হাসান, জাকের আলী (উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝