সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং নিশ্চিত করতে প্রাইম ব্যাংকের প্রশিক্ষণ আয়োজন
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ৬:৩৬ পিএম   (ভিজিট : ৯৯)
X

দব্রেকিং অ্যাটিচ্যুডিনাল ব্যারিয়ার্স: ইনক্লুসিভ ব্যাংকিং ফর পারসনস উইথ ডিজএবিলিটিজ’ শীর্ষক তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ২৩-২৫ মে  পর্যন্ত ঢাকার লেকশোর হাইটসে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

ব্যাংক পেশাজীবীদের জন্য এ প্রশিক্ষণ আয়োজন করে যৌথভাবে- মনাশ ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া, টিম ইনক্লুশন বাংলাদেশ এবং প্রাইম ব্যাংক পিএলসি.। ব্যাংকিং খাতে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি বাড়ানো এবং অধিকারভিত্তিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলাই ছিল এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। 

টিম ইনক্লুশন বাংলাদেশের নেতৃত্বে অংশগ্রহণকারীদের মাঝে প্রতীকী পদক্ষেপের পরিবর্তে কার্যকর ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের বার্তা দেওয়া হয়। প্রশিক্ষণ চলাকালে ইন্টারঅ্যাকটিভ সেশন, বাস্তব পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ এবং দলগত কাজের মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রতিবন্ধী ব্যক্তিদের আরও ভালোভাবে ব্যাংকিং সেবা দেওয়ার বিভিন্ন কৌশল সম্পর্কে জানতে পারেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত ইতিবাচক। 

অংশগ্রহণকারীরা বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ের বিষয়ে নতুন ভাবে জানাতে পেরেছেন এবং আগামীতে আরও ভালো সেবা দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। প্রাইম 

ব্যাংক পিএলসি-র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী বলেন, ‘এই প্রশিক্ষণ আমাদের কর্মীদের দৈনন্দিন কার্যক্রমে আরও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সহায়তা করবে। এই উদ্যোগ মূলত প্রতিটি সেবায় অন্তর্ভুক্তিমূলকতা নিশ্চিত করতে প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন। আমরা এমনসব পণ্য ও সেবা নিয়ে কাজ করছি, যা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের প্রয়োজন পূরণ করছে।’

র/আ


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝