রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ মে, ২০২৫, ৮:৪৬ পিএম   (ভিজিট : ২২৮)
X

রাজধানীর চাঁনখানপুল এলাকায় শিক্ষার্থী আনাসসহ ছয়জনকে নির্মমভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ঢাকাসহ সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়েছে। মামলাটির তদন্ত শেষে ৮ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একই সঙ্গে চার পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গ্রেপ্তারি পরোয়ানা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান।

রবিবার (২৫ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক অভিযোগপত্র গ্রহণের পাশাপাশি পলাতকদের গ্রেপ্তারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। অভিযুক্তদের মধ্যে চারজন বর্তমানে কারাগারে থাকলেও বাকি চারজন পলাতক অবস্থায় রয়েছেন।

মামলায় যাদের নাম রয়েছে, তারা হলেন—ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহ আলম, মো. আখতারুল ইসলাম, রমনা বিভাগের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম।

জানা গেছে, অভিযুক্ত এসব পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বিরুদ্ধে শিক্ষার্থী আনাসসহ ছয়জনকে বেআইনিভাবে আটক করে নির্যাতন ও হত্যার অভিযোগ রয়েছে। মামলার তদন্তে উঠে আসে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের তথ্য, যার ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগপত্র গ্রহণ করে এবং গ্রেপ্তারি আদেশ জারি করে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝