বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
লাহোরের মালিক রিশাদকে বললেন আমি তোমাকে ভালোবাসি দিলেন গোল্ডেন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ৯:৪২ পিএম   (ভিজিট : ২৮৩)
X

পিএসএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে সাকিব আল হাসান ব্যর্থ হলেও ৩ উইকেট নিয়ে লাহোরকে ফাইনাল তুলেছেন রিশাদ হোসেন। ইসলামাবাদ ইউনাইটেডকে এদিন ৯৫ রানে হারিয়েছে লাহোর।  

ম্যাচ শেষে ড্রেসিংরুমে লাহোর ফ্র্যাঞ্চাইজির কর্ণধার সামিন রানা ভালো পারফর্ম করা চারজনকে আইফোন উপহার দেন। একে একে এই পুরস্কারের জন্য নাম ঘোষণা করেন ৩ উইকেট নেওয়া পেসার সালমান মির্জা, ২৫ বলে ৫০ রান করা মোহাম্মদ নাঈম ও ৩৫ বলে ৬১ রান করা কুশল পেরেরার। সবার শেষে লাহোরের মালিক রিশাদের নাম ঘোষণা করেন।   

৩ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করা বাংলাদেশি এই তারকাকে প্রশংসায় ভাসিয়ে সামিন রানা বলেছেন, ‘সত্যিই রিশাদ তুমি আমাদের গর্বিত করেছ। তুমি চাপে ছিলে, তখন তুমি ওদের মূল ব্যাটসম্যানদের আউট করেছ, যারা স্পিনের বিপক্ষে ভালো বলেই ধরা হয়। তোমার জন্য থাকছে আইফোন।’

সবশেষে তিনি বলেন, আমি তোমাকে ভালবাসি। উল্লেখ্য, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে উঠেছে দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। দলটিতে আছেন তিন বাংলাদেশি ক্রিকেটার।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝