রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ৮:৪৬ পিএম   (ভিজিট : ২১৪)
X

সিলেটে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও চারদিনের ম্যাচে সুবিধা করতে পারল না বাংলাদেশ ‘এ’ দল। লাল বলে প্রথম ম্যাচটি ৭০ রানে হেরে যাওয়ার পর আজকে নিষ্পত্তি হওয়া দ্বিতীয় ম্যাচে ড্র করেছে বাংলাদেশ। ফলে ১-০ ব্যবধানে সিরিজ খোয়াতে হলো নুরুল হাসান সোহানের দলকে।

সিরিজের দ্বিতীয় এই ম্যাচে প্রথম ইনিংসে ৩৫৭ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাব দিতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ৩৭৯ রান করে নিউজিল্যান্ড। ২২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ৮৭ রান তুলতে শেষ হয় চতুর্থ দিনের খেলা। ড্র মেনে নেয় দুই দল। 

দ্বিতীয় এই ‘আনঅফিসিয়াল’ টেস্টে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি পাননি কেউই। প্রথম ইনিংসে ৯৪ বলে ৮২ রান করে সবচেয়ে সফল ওপেনার মোহাম্মদ নাঈম। হাফ সেঞ্চুরি করেছেন সাইফ হাসান আর অমিত হাসানও। এছাড়া পঞ্চাশ ছুঁইছুঁই রানের ইনিংস খেলেছেন এনামুল হক বিজয় ও অধিনায়ক সোহান। নিজেদের দ্বিতীয় ইনিংসে কিহয় ও সাইফ আউট হলেও অপরাজিত ছিলেন জাকির ও অমিত। 

অন্যদিকে, নিজেদের খেলা একমাত্র ইনিংসে কিউইদের হয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন নিক কেলি (১০৩)। এই ম্যঅচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনিই। এছাড়া হাফ সেঞ্চুরি পেয়েছেন কার্টিস হিফি, জো কার্টার ও ম্যাথিউ বয়েল। বাংলাদেশের হয়ে শতাধিক রান খরচ করলেও ৪ উইকেট পান স্পিনার নাঈম হাসান। 

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝