রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পুলিশের বিশেষ অভিযানে মো.পুরে গ্রেফতার ২৬
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৪:৪৩ পিএম  আপডেট: ২৩.০৫.২০২৫ ৪:৪৬ পিএম  (ভিজিট : ১৮২)
X

পুলিশের বিশেষ অভিযানে রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় থেকে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২ মে) মোহাম্মদপুর থানার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ শুক্রবার (২৩ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান  গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন- আলী (৩৯), পলাশ (২৭), রাকিব (২২), শ্রাবণ (২৭), শরীফ (৩১), শাফিন (২০), রাব্বি (১৯), শাহাজাদা (৩২), রুবেল (২৬), রহিত (২২), রুবেল মেহেদী (২০), আকাশ (২০), তাজউদ্দিন (২৮), জাবেদ (৩২), সালাউদ্দিন (২৭), রেন্টু (৩২), শাকিল (২০), সফিক (৩২), আনিস (২৫), রনি (২২), সাগর (১৯), তোজাফুল (৩৫), সাদ্দাম (২৪), আকিব (২২), আমেন (৩২) ও তাহমিনা (২৬)।

গ্রেফতার আসামিদের মধ্যে রয়েছেন ডিএমপির মামলায় ৩ জন, চুরির মামলায় ৫ জন, দ্রুত বিচার আইনে ৮ জন, খুনের মামলায় একজন, ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন ও ওয়ারেন্ট ভুক্ত আসামি ৩ জন। তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এ কে এম মেহেদী হাসান।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝