রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ, সর্বনিম্ন ৪০০ টাকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৮:৪৬ পিএম   (ভিজিট : ২৩৯)
X

আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপে বাছাই পর্বে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের মাটিতে অভিষেক হতে যাচ্ছে হামজা চৌধুরীর। এর আগে ভারতে দেশের জার্সিতে অভিষেক ম্যাচ খেলেছেন তিনি। 

বুধবার (২১ মে) সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে টিকিটের দাম ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সর্বনিম্ন ৪০০ টাকায় পাওয়া যাবে টিকিট। বাফুফে ভবনের বোর্ড রুমে সংবাদ সম্মেলনে সিঙ্গাপুর ম্যাচের টিকিটের দাম ঘোষণা করেছে কম্পিটিশন কমিটি। 

১০ ক্যাটেগরিতে ছেড়েছে টিকিট। ঢাকার জাতীয় স্টেডিয়ামের সাধারণ গ্যালারির টিকিটের দাম ৪০০ টাকা। পাওয়া যাবে অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইয়ে। টিকিট ছাড়বে ২৩ মে। আর ভুটানের বিপক্ষে ম্যাচে সাধারণ গ্যালারির টিকিটের দাম ২০০ টাকা।

বিজ্ঞাপন
এই ম্যাচ দিয়ে সমিত সোমের বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে। তার আগে ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ বাংলাদেশ খেলবে। বাংলাদেশ-ভুটান, বাংলাদেশ-সিঙ্গাপুর দুটি ম্যাচই হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে।

বাংলাদেশ-ভুটান ম্যাচের টিকিটের আপাতত সাধারণ গ্যালারির টিকিটের দাম ঘোষণা করেছে। বাকিটা পরে বিস্তারিত জানানো হবে। আর বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিটের সর্বোচ্চ দাম ৫০০০ টাকা। 

এই টাকায় খেলা দেখা যাবে করপোরেট বক্স ও হসপিটালিটি বক্সে বসে। দ্বিতীয় সর্বোচ্চ ৪০০০ টাকায় খেলা উপভোগ করা যাবে ভিআইপি ১ রেড বক্সে বসে।

বিজ্ঞাপন
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিটের দাম

গ্যালারির নাম টিকিটের মূল্য
সাধারণ গ্যালারি ৪০০ টাকা
ক্লাব হাউস-২ ২০০০ টাকা
ক্লাব হাউস ১ ২৫০০ টাকা
স্কাই ভিউ ৩০০০ টাকা
ভিআইপি ৩ (রেড বক্সের নিচে) ২৫০০ টাকা
ভিআইপি ২ (খেলোয়াড়দের বেঞ্চের পেছনে) ২৫০০ টাকা
ভিআইপি ১ রেড বক্স ৪০০০ টাকা
করপোরেট বক্স ৫০০০ টাকা
হসপিটালিটি বক্স ৫০০০ টাকা

আ.দৈ/আরএস


 

 

 

 

 

 

Copied from: https://rtvonline.com/


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝