রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মো.পুরে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৫:১৩ পিএম  আপডেট: ২১.০৫.২০২৫ ৫:১৪ পিএম  (ভিজিট : ১০৯)
X

ছিনতাই,খুনাখুনি,চাঁদাবাজিসহ নানা অপরাধের ঘটনা রাজধানীর মোহাম্মদপুরে ক্রমেই বাড়ছে। পুলিশের পক্ষ থেকে মাঝে মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করার পর  আইনের ফাঁক ফোকড়ে বেরিয়ে এসে আবার অপরাধে জড়িয়ে পড়ে।

এদিকে মঙ্গলবার (২০ মে) পুলিশের পক্ষ থেকে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৮জনকে গ্রেপ্তাতার করা হয়েছে। গ্রেপ্তাকৃতরা হলো- মাহফুজুর রহমান শাওন (২৫), সেলিম (২৩), রনি (১৫), আমিনুল ইসলাম (৫২), সাজন (১৮), হৃদয় (১৮), নয়ন (১৮) ও রাজু (২৭)। 

এদিকে গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন। এসি একেএম মেহেদী হাসান বলেন, মঙ্গলবার মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে আটজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ডিএমপির মামলায় তিনজন, মাদক মামলায় একজন, দ্রুত বিচার আইনে একজন, চুরির মামলায় একজন, ওয়ারেন্টভুক্ত দুইজন আসামি রয়েছে।

 আ. দৈ. /কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝