রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিমানবন্দরে পাসপোর্ট ছাড়া গিয়ে বিপাকে মেহেদী হাসান মিরাজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৮:৩১ পিএম   (ভিজিট : ২১৭)
X

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়ার আগে বিমানবন্দরে গিয়ে বেশ বিপাকেই পড়েছেন মেহেদী হাসান মিরাজ। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে পাকিস্তানে যাওয়ার কথা এই অলরাউন্ডারের। কিন্তু বিমানবন্দরে গিয়ে মিরাজ দেখেন সঙ্গে করে পাসপোর্টই নিয়ে যাননি তিনি। কিছুটা চিন্তিত ও বিচলিতই হয়ে পড়েন। সঙ্গে ছিলেন তাঁর বাবাও।

মিরাজের পারিবারিক সূত্রে জানা গেছে, তাৎক্ষণিক পাসপোর্ট নিয়ে আসার ব্যবস্থাও করেছেন মিরাজ। নির্দিষ্ট সময়ের ফ্লাইটেই তিনি যাচ্ছেন। ভারত-পাকিস্তানের সংঘাতের মধ্যে কিছুদিন স্থগিত ছিল পিএসএল। তারপরই প্রতিযোগিতার বাকি অংশে বিদেশি অনেক ক্রিকেটারকেই পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিগুলো। জাতীয় দলের ডিউটিতে ব্যস্ত হয়ে পড়েন অনেকে। এ দিকে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে খুঁজতে হচ্ছে নতুন বিদেশি। মিরাজকে টুর্নামেন্টের বাকি অংশের জন্য দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স।

লাহোর এর আগে সাকিব আল হাসানকে দলে নিয়েছে। তবে সাকিব ও মিরাজ দুজনই নিলামের বাইরের ক্রিকেটার। রিশাদ হোসেনও খেলেছেন প্রথম অংশে। তবে তিনি নিলামেই দল পেয়েছিলেন।

কদিন আগে আরব আমিরাত সফরে গিয়েও ভিসা জটিলতায় ৩ দিন আটকে ছিলেন নাহিদ রানা ও রিশাদ হোসেন। তবে মিরাজের ক্ষেত্রে সেরকম কিছু নয়। অনাকাঙ্ক্ষিতভাবে পাসপোর্ট নিতে ভুলে গিয়েছেন তিনি।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝