রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাসপোর্টের পরিচালক সাইদুল ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৫:৪৮ পিএম  আপডেট: ২০.০৫.২০২৫ ৫:৫৫ পিএম  (ভিজিট : ৩১৯)
X

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক মো. সাইদুল ইসলাম ও তার স্ত্রী মিসেস শায়লা আক্তারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  আজ মঙ্গলবার (২০ মে) দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, অভিযুক্ত মো. সাইদুল ইসলাম বর্তমানে চট্টগ্রাম পাসপোর্ট অফিসে পরিচালক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দুদকের মামলার এজাহারে উল্লেখ হয়েছে, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক মো. সাইদুল ইসলাম নিজ নামে এক কোটি ১৯ লাখ ৪ হাজার ২৪০ টাকা এবং তার স্ত্রী মিসেস শায়লা আক্তার এক কোটি ৪৪ লাখ ৭০ হাজার ৮৯৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ দম্পতি সর্বমোট দুই কোটি ৬৩ লাখ ৭৫ হাজার ১৩৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

দুদকের এজাহারে আসামিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখায় এবং ওই টাকা হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় তাদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২ ও ৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝