রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদের নিয়োগ বাতিল
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫১ পিএম   (ভিজিট : ১০১)
X

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তির মেয়াদ বাতিল করেছে সরকার। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) তার চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা শেখ আব্দুর রশীদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ এতদ্বারা বাতিল করা হলো।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে জানানো হয়েছে। শেখ আব্দুর রশিদ কয়েক বছর আগে অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যান। ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর তাকে চুক্তিভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেয়।

এরপর একই বছরের ৮ অক্টোবর শেখ আব্দুর রশিদকে মন্ত্রিপরিষদ সচিব করা হয়। তাকে দুই বছরের জন্য চুক্তি ভিত্তিতে এ পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝