ডিএসসিসি প্রশাসক আব্দুস সালামকে ফুলেল শুভেচ্ছা অফিসার্স অ্যাসোসিয়েশনের
নিজস্ব প্রতিবেদক :

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ডিএসসিসিতে কর্মকর্তাদের ঐক্যের প্রতীক অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। ওইসময় এই সংগঠনের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া রুবেল ও সাধারন সম্পাদক রাজস্ব কর্মকর্তা আতাহার আলী খানের নেতৃত্বে ২৫ সদস্যের কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ঢাকা শহরকে ‘গ্রিন সিটি ও ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার কারিগর হলো ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা এবং কর্মচারীরা। সরকার গত ২২ ফেব্রুয়ারি ঢাকা দুই সিটিতে অত্যন্ত সাহসী ও বিএনপির পরিক্ষিত দুই নেতাকে মেয়রের মর্যদায় ও সুযোগ- সুবিধায়সহ শক্তভাবে দায়িত্ব পালনের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন।
তিনি অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনে ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও মোঃ আব্দুস সালাম ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি। আজ বুধবার নগর ভবনে ডিএসসিসির নতুন প্রশাসক মোঃ আব্দুস সালাম কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় নির্দেশনা প্রদান করেন। গত দুই দিন যাবৎ ডিএসসিসি নতুন প্রশাসক আব্দুস সালামকে পৃথক ভাবে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন কর্মকর্তা ও কর্মচারীরা।
আ. দৈ./কাশেম




















