রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগে অফিস টাইমে কর্মকর্তারা নেই
নাজিম বকাউল, ফরিদপুর
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৫:৫১ পিএম   (ভিজিট : ৬৫)
X

দীর্ঘদিন ধরে চলছে কৈফিয়ত বিহীন ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগ। বিভিন্ন অজুহাতে অফিস  না করে সাইট এ আছেন বলে চালিয়ে যান দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা, আজ মঙ্গলবার (১0 মার্চ ) নির্বাহী প্রকৌশলী কার্য‍্যলয়ে নীচ তলায় ২নং সাবডিবিশন অফিস,আর উপরে নির্বাহী প্রকৌশলী অফিস করেন। 

কিন্তু সকাল ১১ টা সময় সড়ক ও জনপথ বিভাগের অফিসে কোন প্রকৌশলী কে পাওয়া গেল না। (এস ও ) জাহাঙ্গীর আলম,(এস ও) রফিকুল  ইসলাম,ও সাবডিবিশনের দায়িত্ব প্রাপ্ত সহকারী প্রকৌশলী সফিকুর রহমান কে ও পাওয়া গেল না,সকল রুম গুলো তালা মারা শুধু  একটি রুম খোলা আছে তাও ফাকা,শুধু  চেয়ার  টেবিলে অফিস করছে।

 একাধিক বার (এস ও ) জাহাঙ্গীর আলম কে ফোন করলে তিনি তার ফোন টি রিসিভ করেন নাই। আজ বলে কোন কথা নয় সড়ক ও জনপথ বিভাগের ২নং ডিভিশনে  প্রকৌশলীদের ফোন করলে তারা ফোন রিসিভ করে না।গুরুত্বপূর্ণ কোন তথ্য জানার প্রয়োজন হলে সাথে সাথে  তাদের নিকট থেকে পাওয়া যায় না। গত ১৭ বছর এদের চলা ফেরা বেপরোয়ারা ছিল এখন আরো বেশি  হয়ে পরেছে বলেও অভিযোগ রয়েছে। 

অনেক ক্ষন অপেক্ষা করে তাদের না পেয়ে বাধ্য হয়ে নির্বাহী প্রকৌশলীর দু তলায় উঠলাম।দেখা করলাম অফিসের বড় বাবু বলে পরিচিত,প্রধান সহকারী আব্দুল আলীম সাহেবের সাথে,বড় বাবুর নিকট জানতে চাইলাম জাহাঙ্গীর আলম,রফিকুল ইসলাম ও সফিকুর রহমান সাহেবরা কোথায়। প্রথমে আলীম সাহেব বললেন তারা নীচে তাদের রুমে আছে,আমি তখন বললাম তারা ৩ জনের কেউ তাদের রুম নেই, আলীম সাহেব একটু চপ থেকে বললেন হয়তো তারা তাদের সাইডে যেতে পারে। জনগণের মনে প্রশ্ন মাননীয় প্রধান মন্ত্রী যেখানে সঠিক সময়ের আগে অফিসে পৌঁছে যায় সেখান তারা পৌঁছোতে পারছেনা। উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি দেওয়ার জন্য ফরিদপুর বাসী দাবি জানান।


আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝