রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অবৈধভাবে কার্নেট সুবিধায় গাড়ি আমদানি, সরকারি রাজস্ব ফাঁকিঃ দুদকের অভিযান
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৮:০৬ পিএম  আপডেট: ১৯.০৫.২০২৫ ৯:০৪ পিএম  (ভিজিট : ১২০)
X

অবৈধ পন্থায় শুল্কমুক্তভাবে কার্নেট সুবিধা সংবলিত গাড়ি আমদানি করে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার ( ১৯ মে) দুদকের প্রধান কার্যালয় ঢাকা  থেকে এনফোর্সমেন্ট  টিমের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।  অভিযানকালে দেখা যায়, AUDI, BMW, LAND ROVER, VOLVO, TOYOTA সহ বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের গাড়ি সরকারি রাস্তার পাশে লাল কাপড় দিয়ে ঢাকা অবস্থায় দীর্ঘদিন ধরে ফেলে রাখা হয়েছে। 

গণমাধ্যমকে  এই  তথ্য নিশ্চিত করেছেন দুদকরে জনসংযোগ কর্মকর্তা ও সহকারী পরিচালক তানজির আহমেদ।  তিনি আরো জানান ,স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে দুদক কর্মকর্তারা নিশ্চিত হয়েছে উক্ত গাড়িগুলো মাল্টিব্রান্ড ওয়ার্কশপ লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের এবং তারা দীর্ঘদিন ধরে এভাবেই ফেলে রেখেছে। 

দুদওকর এনফোর্সমেন্ট টিম গাড়িগুলোর রেজিস্ট্রেশন নম্বর সংগ্রহ করে এবং উক্ত ওয়ার্কশপের ডেটাবেজ যাচাই করে (ক) গাড়িগুলো মাল্টিব্রান্ড ওয়ার্কশপের কাস্টমারের কিনা; (খ) কখন, কী কারণে ওয়ার্কশপে আনা হয়েছে; (গ) গাড়িগুলো কে নিয়ে এসেছে ও প্রকৃত মালিক কে; (ঘ) গাড়িগুলো এখনও ওয়ার্কশপে কেন পড়ে আছে ইত্যাদি তথ্য সংগ্রহ করে। 

এছাড়া, গাড়িগুলো কার্নেট সুবিধার আওতায় শুল্কমুক্তভাবে দেশে আনা হয়েছে কিনা তা যাচাইয়ের জন্য চট্টগ্রাম কাস্টম হাউজের সঙ্গে যোগাযোগ করা হয়। একইসাথে গাড়িগুলোর রেজিস্ট্রেশন ও মালিকানা সংক্রান্ত তথ্য বিআরটিএ  থেকে সংগ্রহ করা হয়।  প্রাথমিক পর্যালোচনায় দেখা যায়, গাড়িগুলো কয়েক মাস থেকে শুরু করে এক বছর পর্যন্ত সময় ধরে এভাবে সরকারি জায়গায় ফেলে রাখা হয়েছে, যা সন্দেহজনক।  এ সংক্রান্ত সকল রেকর্ডপত্র পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত রিপোর্ট দাখিল করবে।

আ. দৈ. / কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝