রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিমানের চাকা খুলে পড়ার ঘটনায় যা বলছে কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৬:২১ পিএম   (ভিজিট : ২২৬)
X

সম্প্রতি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে অস্বাভাবিক এক ঘটনা ঘটে। আকাশে ওড়ার কিছু সময় পরই উড়োজাহাজটির একটি চাকা খুলে পড়ে যায়।

তবে সৌভাগ্যবশত, যাত্রী ও ক্রুদের জীবনের কোনো ক্ষতি হয়নি। দক্ষ পাইলটের চৌকস ব্যবস্থাপনায় উড়োজাহাজটি নিরাপদেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
ঘটনাটি জনমনে উদ্বেগের সৃষ্টি করলেও, বিমান কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

সোমবার (১৯ মে) এক সংবাদ বিবৃতিতে ঘটনার ব্যাখ্যা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

‘বিয়ারিং কাজ না করার’ কারণে ওই ঘটনা ঘটে বলে বিবৃতিতে জানানো হয়। তবে ঠিক কী কারণে বিয়ারিং কাজ করলো না, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।

বিবৃতিতে বলা হয়, ‘বিয়ারিং ফেইলিওরের সঠিক কারণ তদন্ত কমিটির রিপোর্ট প্রদানের পর জানা যাবে। ’

উড়োজাহাজটির প্রস্তুতকারী কানাডার ডি-হেভিল্যান্ড এয়ারক্রাফট কোম্পানির সঙ্গে যোগাযোগ করে কারিগরি টিম পাঠানোর অনুরোধ করা হয়েছে বলে জানা গেছে।

গত ১৬ মে দুপুরে ঢাকার উদ্দেশে কক্সবাজার বিমানবন্দর ছাড়ার কিছুক্ষণ পরেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-৪৩৬’ ফ্লাইটের ল্যান্ডিং গিয়ারের পাশের একটি চাকা খুলে মাটিতে আছড়ে পড়ে। ফ্লাইটটিতে তখন ৭১ জন যাত্রী এবং দুইজন ক্রু ছিলেন। পরে বড় কোনো দুর্ঘটনা ছাড়াই বিমানটি ঢাকায় অবতরণ করতে সক্ষম হয়। বিমানের খুলে পড়া চাকাটি কক্সবাজার শহরের সমিতি পাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝