রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাসপোর্ট ডলার সংযুক্তি ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ মে, ২০২৫, ৯:১১ পিএম   (ভিজিট : ১৫২)
X

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্টে ডলার সংযুক্তি (এনডোর্সমেন্ট) করতে ব্যাংকগুলো সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ফি পারবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে রবিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এসংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি বাবদ গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ ৩০০ টাকা আদায় করতে পারবে ব্যাংকগুলো। এর বাইরে ‘সার্ভিস ফি’, ‘কমিশন’ কিংবা অন্য কোনো নামে অতিরিক্ত কোনো অর্থ আদায় করা যাবে না।

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। জনস্বার্থে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তফসিলি ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রা বিক্রির সময় বিভিন্ন হারে পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি ও চার্জ এবং অতিরিক্ত সার্ভিস ফি বা কমিশন নিচ্ছে। অতিরিক্ত ফি আদায় করায় ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা কিনতে নিরুৎসাহিত হন গ্রাহকরা।

এ কারণে বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা কিনতে উৎসাহিত করতে প্রথমবারের মতো পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

এতে আরো বলা হয়েছে, ব্যাংক কর্তৃক বৈদেশিক মুদ্রা বিক্রির সময় পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি বা চার্জ এবং সার্ভিস ফি, চার্জ ও কমিশন আদায়ের ক্ষেত্রে এনডোর্সমেন্ট ফি বা চার্জ হিসেবে সর্বোচ্চ ৩০০ টাকা আদায় করা যাবে। এ ছাড়া এনডোর্সমেন্ট ফি বা চার্জ ব্যতীত কোনো সার্ভিস ফি, চার্জ ও কমিশন বা অনুরূপ যেকোনো নামে অতিরিক্ত কোনো ফি, চার্জ ও কমিশন আদায় করা যাবে না।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝