রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীসহ কারাগারে মিল্টন সমাদ্দার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৬:০৭ পিএম   (ভিজিট : ১৬৯)
X

রাজধানীর মিরপুর মডেল থানার একটি হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণের পর চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী মিঠু হালদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।

মামলায় মিল্টনের পক্ষে আইনজীবী ওহিদুজ্জামান বিপ্লব বলেন, “গত ৬ মে আদালত এই মামলায় অভিযোগপত্র আমলে নেন। তবে এর আগের দিন, ৫ মে মিল্টন সমাদ্দারের মা মারা যান। সে কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি। আমরা সময়ের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে তার ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।”

পরবর্তীতে আজ (১৭ মে) স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। কিন্তু আদালত শুনানি শেষে জামিন না দিয়ে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মিল্টন সমাদ্দার আগে থেকেই বিভিন্ন অভিযোগে আলোচনায় ছিলেন। জানা যায়, ২০২৩ সালের ১ মে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

তার বিরুদ্ধে জাল মৃত্যু সনদ তৈরি, টর্চার সেলে মানুষকে আটকে রেখে নির্যাতন, এবং মানবপাচারের অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয়।

পরদিন ২ মে প্রতারণার আশ্রয় নিয়ে জাল সনদ তৈরির অভিযোগে দায়ের করা মামলায় আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর ৫ মে তাকে মানবপাচার আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং সাত দিনের রিমান্ডের আবেদন জানায় ডিবি। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে ৯ মে তাকে কারাগারে পাঠানো হয়। কারাগারে থাকাকালীন তার বিরুদ্ধে আরও একটি মারধরের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তবে পরবর্তীতে তিনি তিনটি মামলায় জামিনে মুক্তি পান।

এরপর তদন্ত শেষে ডিবি পুলিশের পরিদর্শক আতাউর রহমান মিল্টন সমাদ্দার এবং তার স্ত্রী মিঠু হালদারকে অভিযুক্ত করে আদালতে হত্যাচেষ্টা মামলার অভিযোগপত্র দাখিল করেন। এই মামলার প্রেক্ষিতেই আজ তাদের আদালতে আত্মসমর্পণ এবং জামিন বাতিলের পর কারাগারে পাঠানো হলো।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝