রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে ‘স্যাড’ রিঅ্যাক্টের অভিযোগে ৫ জনকে শোকজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৫:৪৫ পিএম   (ভিজিট : ১০০)
X

ফেসবুকে ‘স্যাড’ রিঅ্যাক্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘স্যাড’ রিঅ্যাক্ট দেওয়ার কারণে পাঁচজনকে শোকজ করেছে মৎস্য অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. আব্দুর রউফ ওই কর্মকর্তাদের গত ৪ মে কারণ দর্শানোর এ নোটিশ দেন।

অধিদপ্তরের ওই পাঁচ কর্মকর্তার মধ্যে রয়েছেন—অধিদপ্তরের সহকারী পরিচালক এএসএম সানোয়ার রাসেল, সহকারী প্রধান আবু মোহাম্মদ আসাদুজ্জামান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মো. ফরিদ হোসেন, মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. সালমুন হাসান বিপ্লব এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান।

সংশ্লিষ্টরা জানান, গত ১৪ এপ্রিল রুটিন দায়িত্বে থাকা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেনকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। সেই পোস্টে লাইক-কমেন্টস করেন মৎস্য অধিদপ্তরের ওই পাঁচ কর্মকর্তা।

এর প্রেক্ষিতে অধিদপ্তরের মহাপরিচালক ৪ মে ওই কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ দেন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝