বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
হাসিনার উপদেষ্টা তারিক সিদ্দিক, স্ত্রী ও মেয়ের ১৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৯:২৫ পিএম   (ভিজিট : ৩৫৪)
X

জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, স্ত্রী শাহীন সিদ্দিক এবং মেয়ে নুরিন সিদ্দিকের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ১৩টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

এসব হিসাবে ৬ কোটি ৭৯ লাখ ৬৭ হাজার ২৭১ টাকা রয়েছে।ঢাকার মহানগর জেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেছিলেন।

আবেদনে বলা হয়, হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, স্ত্রী শাহীন সিদ্দিক, কন্যা নুরিন সিদ্দিক ও তাদের স্বার্থ সংশ্লিষ্টরা এসব হিসাবের অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব হিসাবসমূহ অবরুদ্ধ করা আবশ্যক।

এদিকে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু ও কন্যা এস আমরীন রাখীসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বুধবার দুদকের পৃথক চার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝