রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: আম্পায়ারদের তালিকা প্রকাশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ১০:০৭ পিএম   (ভিজিট : ২৭১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আগামী ৩ অক্টোবর মাঠে গড়াবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপের নবম এই আসর। চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত।

এবারের বিশ্বকাপে দায়িত্ব পালন করতে যাওয়া আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপে সব নারী আম্পায়ার রাখা হলো। এর আগে ২০২৩ বিশ্বকাপে দায়িত্ব পালন করা আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালরা সবাই নারী ছিলেন।

এবারের ১৩ জনের মধ্যে ১০ জন আম্পায়ার ও ৩ জন আছেন ম্যাচ রেফারি।

আম্পায়ারদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ হলেন ক্লেয়ার পোলোসাক। এর আগে তিনি চারটি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পালন করেছিলেন। এবার নিয়ে সর্বোচ্চ পঞ্চমবার দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি।

অন্যদিকে কিম কটন ও জ্যাকুইলিন উইলিয়ামস এবার চতুর্থবারের মতো বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন। সবশেষ আসরের ফাইনালে দায়িত্ব পালন করেছিলেন তারা দু’জন।

সু রেডফার্ন গেল আসরের ফাইনালে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন। তিনিও এ নিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন।

এদিকে জিম্বাবুয়ের সারাহ দাম্বানেভানার বিশ্বকাপের মঞ্চে হতে যাচ্ছে অভিষেক।


২০২৪ বিশ্বকাপের আম্পায়ার যারা
লরেন এজেনব্যাগ, কিম কটন, সারাহ ডাম্বানেভানা, আনা হ্যারিস, নিমালি পেরেরা, ক্লেয়ার পোলোসাক, বৃন্দা রাঠি, সু রেডফার্ন, এলোইস শেরিডান ও জ্যাকুইলিন উইলিয়ামস।


ম্যাচ রেফারি
শানড্রে ফ্রিটজ, জিএস লক্ষ্মী ও মিশেল পেরেইরা। সূত্র: আইসিসি


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝