রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিএসএফ সুপরিকল্পিতভাবে পুশইন করছে, সীমান্তে সতর্ক বিজিবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ৮:০৫ পিএম  আপডেট: ১২.০৫.২০২৫ ৮:১৭ পিএম  (ভিজিট : ২০০)
X

সুপরিকল্পিতভাবে ভারত পুশইন চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

সোমবার (১২ মে) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি।

 বিজিবি মহাপরিচালক বলেন, সম্প্রতি ভারত ২০২ জনকে পুশইন করেছে। খাগড়াছড়ি এলাকা দিয়ে আরও ২০২ জনকে পুশইন করার চেষ্টা চালাচ্ছে বিএসএফ। তবে বিজিবি সতর্ক রয়েছে।
 
তিনি আরও জানান, পুশইন হওয়াদের মধ্যে এখন পর্যন্ত ৩৯ জন রোহিঙ্গার তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে  আবার পাঁচজন ভারতে নিবন্ধিত।
 
তিনি অভিযোগ করেন, পুশইন কার্যক্রম সুপরিকল্পিতভাবেই করছে ভারত। এ বিষয়ে ভারতের প্রতি প্রতিবাদ জানানো হয়েছে। উৎস: নিউজ২৪

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝