বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ভুটানকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ মে, ২০২৫, ৮:০৯ পিএম   (ভিজিট : ১৮২)
X

প্রথমার্ধ শেষে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়াটা মনে করিয়ে দিচ্ছিল আগের ম্যাচের কথা। ঠিক একই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে সেদিন বাংলাদেশকে রুখে দিয়েছিল মালদ্বীপ। ভুটান অবশ্য আজ এর পুনরাবৃত্তি করতে পারেনি। তাদের ৩-০ গোলে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।

অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে ছিল বিশেষ আয়োজন। দুই দলই ফটোসেশন করে ‘মা দিবস’ লেখা টি-শার্ট পরে। কিক অফের পর দুই দলই পাল্লা দিয়ে আক্রমণ করতে থাকে। নবম মিনিটে তানদিন শেওয়াংয়ের শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন বাংলাদেশ গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন।

মালদ্বীপ ম্যাচের মতো এই ম্যাচে এগিয়ে যেতে খুব একটা সময় নেয়নি বাংলাদেশ। ১৩ মিনিটে মুর্শেদ আলীর কাছ থেকে আসে প্রথম গোল। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের চুলচেরা পাসে ডানপ্রান্ত ধরে বক্সে ঢুকে বাঁ পায়ে দারুণ এক শট নেন তিনি।

২৮ মিনিটে আবারও গোলে অবদান রাখেন মুর্শেদ। তিন ডিফেন্ডারের মাঝখান দিয়ে তাঁর পাঠানো ক্রস খুঁজে নেয় সুমন সোরেনকে। বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন এই মিডফিল্ডার।

বিরতির পর ভুটান মরিয়া হয়ে ওঠে ম্যাচে ফিরতে। বাংলাদেশও চাপ অব্যাহত। ৫৩ মিনিটে ভুটানকে গোলের খুব কাছ থেকে ফিরিয়ে দেন ইসমাইল। ৭৫ মিনিটে আবারও ত্রানকর্তা হয়ে দাঁড়ান তিনি। বক্সের ভেতর থেকে নেওয়া কারমা শেরিংয়ের ওয়ান টু ওয়ান শট ঠেকিয়ে দেন এই গোলরক্ষক। যোগ করা সময়ের প্রথম মিনিটে নাজমুলের থ্রু বল ধরে এগিয়ে যান মোহাম্মদ মানিক। কিন্তু ভুটানের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তিনি। পরের মিনিটে অবশ্য কোনো ভুল করেননি নাজমুল। মুর্শেদের ক্রসে দারুণ প্লেসিংয়ে ব্যবধান বাড়ান বাংলাদেশ অধিনায়ক।

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শেষ চারে খেলা নিশ্চিত করল বাংলাদেশের। একইসঙ্গে মালদ্বীপের জন্য সমীকরণ সহজ হয়ে গেল। ১৩ মে ভুটানের সঙ্গে ড্র করলেই সেমিফাইনালে উঠবে তারা। তবে তাদের টপকাতে হলে ভুটানের জয়ের বিকল্প নেই।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝