রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে সরকার বিরোধী মিছিল
সাবেক এমপি শামীমা ও সিআরআই পরিচালক বিটুসহ গ্রেপ্তার ৭
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ মে, ২০২৫, ৬:১৫ পিএম  আপডেট: ১১.০৫.২০২৫ ৬:২০ পিএম  (ভিজিট : ১৯৪)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি শামীমা আক্তার খানম এবং গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) পরিচালক মু. আশরাফ সিদ্দিকী ওরফে বিটুসহ ৭জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা বর্তমান অন্তর্বতীকালীন সরকারের বিরুদ্ধে এবং পতীত আওয়ামী লীগলের সমর্থণে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করেছে।

আজ রোববার (১১ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

 গ্রেপ্তারকৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শামীমা আক্তার খানম ওরফে শামীমা শাহরিয়ার (৪৫), দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. ইমরান মতি (৫৫), সিআরআই পরিচালক ও শেখ হাসিনার সহকারী প্রেস সচিব মু. আশরাফ সিদ্দিকী ওরফে বিটু (৪৪), কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নেছার আহমেদ ওরফে নেছার উদ্দিন হাওলাদার (৩৫), দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. রবিউল ইসলাম (৪০), নবীনগর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন সরকার (৫৫) এবং দক্ষিণ বাড্ডা বাজার ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম বিপ্লব (৫৩)।

উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান বলেন, গত শনিবার (১০ মে) দুপুর আনুমানিক ১টায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শামীমা আক্তার খানমকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার বিভাগের একটি দল। অপরদিকে বিকেল ৩টা ৫০ মিনিটে ডিবি-মিরপুর বিভাগের একটি দল রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে মো. ইমরান মতিকে গ্রেপ্তার করে। 

এছাড়া গত শনিবার দুপুর ১টার দিকে ডিবি-সাইবার বিভাগের একটি দল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মু. আশরাফ সিদ্দিকী ওরফে বিটুকে গ্রেপ্তার করে। তিনি বলেন, ডিবি-রমনা বিভাগের একটি দল রাজধানীর রমনা এলাকা থেকে গত শনিবার দুপুর ২টায় মো. নেছার আহমেদ ওরফে নেছার উদ্দিন হাওলাদারকে এবং ডিবি-মিরপুর বিভাগের একটি দল বিকেল ৫টার পর সাভার থানার কুমকুমারি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মো. রবিউল ইসলামকে গ্রেপ্তার করে।

এছাড়া ডিবি-লালবাগ বিভাগের একটি দল শনিবার দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর লালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে মো. মোশারফ হোসেন সরকারকে গ্রেপ্তার করে। এছাড়া আজ রোববার (১১ মে) সকাল ৮টা ১৫ মিনিটের দিকে ডিবি-গুলশান বিভাগের একটি দল বাড্ডা থেকে মহিদুল ইসলাম বিপ্লবকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল বলেও জানান তিনি। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।

আ. দৈ./ কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝