রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানে থাকা নাহিদ রানা ও রিশাদের নিরাপত্তা নিয়ে ‘চিন্তিত’ বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ৫:৩৮ পিএম   (ভিজিট : ১৮৪)
X

ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানে অবস্থানরত দুই বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পিএসএল খেলতে যাওয়া এই দুই ক্রিকেটারের বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বোর্ড।

মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত, যার নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’।পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, এই হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন। পাল্টা জবাব দিচ্ছে পাকিস্তানও। এই টানটান পরিস্থিতিতে বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ দেখা দিয়েছে।

এমন প্রেক্ষাপটে পিএসএল কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসিরের সঙ্গে ইতোমধ্যেই আলোচনা হয়েছে এবং দুপক্ষ সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে।

স্পিডস্টার নাহিদ রানা গত ২৭ এপ্রিল পিএসএল খেলতে পাকিস্তানে যান। তিনি পেশোয়ার জালমির হয়ে দলে থাকলেও এখনও পর্যন্ত কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। তবে দলের সঙ্গে নিয়মিত অনুশীলন ও সফরে অংশ নিচ্ছেন।

অন্যদিকে, লেগস্পিনার রিশাদ হোসেন ৭ এপ্রিল পাকিস্তানে পা রাখেন এবং খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে। পিএসএলে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরমেন্স দেখাচ্ছেন তিনিই। এখন পর্যন্ত ৫ ম্যাচে ৯টি উইকেট নিয়ে নজর কেড়েছেন। তার দলেরও কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি রয়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝