রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কোরবানীর ঈদে ১০দিনের ছুটিতে সরকারি চাকরিজীবীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৪:৪৮ পিএম  আপডেট: ০৬.০৫.২০২৫ ৪:৫৫ পিএম  (ভিজিট : ১২০)
X

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সরকারি চাকরিজীবীরা এবার আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে ১০ দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন। মঙ্গলবার (৬ মে) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দীর্ঘ এ ছুটির মধ্যেও ‘কিন্তু’ রয়েছে সরকারি প্রশাসন। ঈদের আগের দুই শনিবার অফিস করতে হবে, সরকারি চাকরিজীবীদের।

মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পোস্টে তিনি লেখেন, ‘ক্যাবিনেট সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ পাস করেছে। একইসঙ্গে ক্যাবিনেটে ঈদুল আজহায় ১০ দিনের ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ১৭ ও ২৪ মে-তে কর্মকর্তাদের অফিস করতে হবে।’ চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ বা ৮ জুন দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার কথা রয়েছে।

এদিকে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতে পারে আগামী ২১ মে থেকে। ওই দিন বিক্রি হবে ৩১ মের টিকিট। এরপর দিন অনুযায়ী পর্যায়ক্রমে ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত ঈদের আগাম যাত্রার টিকিট বিক্রি করা হবে। প্রাথমিকভাবে এ তথ্য জানিয়েছে রেলওয়ে অধিদপ্তর। এর আগে ঈদুল ফিতরে টানা ৯ দিনের ছুটি পেয়েছিল সরকারি চাকরিজীবীরা।

আ. দৈ./কাশেম
                                                 


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝