রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফুটপাতের আবর্জনা অপসারণে ডিএনসিসিকে অনুরোধ, রাজউকের
হাতিরঝিল পরিদর্শনে রাজউক চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ৭:৪১ পিএম  আপডেট: ০৫.০৫.২০২৫ ৭:৪৯ পিএম  (ভিজিট : ১৪২)
X

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম হাতিরঝিল এলাকা পরিদর্শন করেন ।  আজ সোমবার (৫ মে)  ঢাকা শহরকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজউকের গৃহীত পদক্ষেপ সরেজমিন পরিদর্শন তিনি ।

পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান হাতিরঝিল এলাকার নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। এসময় যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা অপসারণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সহ পরিচ্ছন্নতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন। 

পরিদর্শনকালে হাতিরঝিল এলাকার বাউন্ডারি ওয়ালের সাথে ফুটপাত ও ওয়াকওয়ে দখল করে ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃক বিভিন্ন কাজের নিমিত্ত রাখা বালু ও বালু ভর্তি বস্তার স্তূপ অবলোকন করেন এবং তা অপসারণের নির্দেশ দেন। ইতঃপূর্বে তা অপসারণের জন্য সিটি করপোরেশনকে অবহিত করা হলেও তা অদ্যাবধি অপসারিত না হওয়ায় রাজউক চেয়ারম্যান ঢাকা উত্তর সিটি করপোরেশন এর প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে আজ অবহিত করেন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃক তা শীঘ্রই অপসারণের জন্য সার্বিক সহযোগিতা করা হবে বলে ডিএনসিসি প্রশাসক রাজউক চেয়ারম্যানকে অবহিত করেন। 

একইসাথে হাতিরঝিল এলাকায় উল্টো পথে ও নিয়ম না মেনে চলাচলকারী রিকশা ও অন্যান্য যানবাহন কে সঠিক পথে নিয়ম মেনে চলাচলের নির্দেশ দেন রাজউক চেয়ারম্যান। অন্যথায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও অবহিত করেন।

এছাড়াও হাতিরঝিল এলাকায় অবস্থিত পার্ক সমূহে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়নের জন্য সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করেন। 
এসময় হাতিরঝিল পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন হাতিরঝিল প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝