রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৮০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন,
বিসিবির সাবেক সভাপতি পাপন ও স্ত্রীর ৩২ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ৬:৩৪ পিএম  আপডেট: ০৫.০৫.২০২৫ ৭:২৭ পিএম  (ভিজিট : ২৪৮)
X

আওয়ামী লীগ সরকারের আমলে অনেক ক্ষমতাধর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি এবং সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন ও তার স্ত্রী রোকসানা হাসানের বিরুদ্ধে প্রায় ৩২ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের সুনিদিষ্ট অভিযোগে পৃথক দুই মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  একই সঙ্গে সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান  এবংতার  স্ত্রীর বিরুদ্ধে  প্রায় ৮০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের সুনিদিষ্ট তথ্য প্রশান পেয়েছে পাবার বিষয়টি মামলায় উল্লেখ করা হয়েছে। 

এছাড়াও দুদকের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নির্বাহী পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে  জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে  পৃথক একটি মামলা করেছে দুদক। 

 আজ সোমবার (৫ মে) বিকেলে দুদকের জনসংযোগ কর্মকর্তা ও  উপপরিচালক মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা জানান, প্রথম মামলায় বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে ২০ কোটি সাত লাখ ৪১ হাজার ১২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তার  নামে ২০ ব্যাংক হিসাবে ৭৪২ কোটি ৭৩ লাখ ৮৪ হাজার ৬৮৬ টাকা লেনদেনের অভিযোগ  উল্লেখ করা হয়েছে।

ক্ষমতার অপব্যবহার ,ঘুষ ও দুর্নীতির মাধ্যমে এসব  অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অপরাধে তার বিরুদ্ধে ২০০৪ সালের দুদক আইনের ২৭ (১) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২ ও ৩) ধারায় মামলা করেছে দুদক।

দ্বিতীয় মামলায় আসামি হয়েছেন পাপনের স্ত্রী রোকসানা হাসান। তার বিরুদ্ধে ১২ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ১১ ব্যাংক হিসাবের মাধ্যমে ঘুস ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৪৯ কোটি ৩২ লাখ ৫৫ হাজার ১১০ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

দুদকের তৃতীয় মামলায় বিসিবির সাবেক পরিচালক ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নির্বাহী পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে তিন কোটি ৭০ লাখ ১২ হাজার ৪৮১ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও আট ব্যাংক হিসাবে তিন কোটি ৩০ লাখ ২৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

এই তিনজনের পাশাপাশি বিসিবি ও পাপন সংশ্লিষ্ট আরও পাঁচজনের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিল করা হয়েছে। তারা হলেন—পাপনের মেয়ে রুশমিলা রহমান (অহনা), ছেলে রাফসান রহমান, আরেক মেয়ে সুনেহরা রহমান (তন্নি), তন্নির স্বামী ও বেক্সিমকো ফার্মার স্ট্র্যাটেজিক ব্র্যান্ড ম্যানেজার রাকিন আল মাহমুদ ও ইসমাইল হায়দার মল্লিকের স্ত্রী সুলতানা নিঝুম।


আ. দৈ;./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝