রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
উপাচার্যের পদত্যাগের দাবিতে বরিশাল বিশ্ববি. শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
আব্দুল কাদের জীবন, ববি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ৫:৫৭ পিএম   (ভিজিট : ২০৯)
X


আজ  রোববার (৫মে) দুপুর ১২ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।কর্মসূচি শেষে তারা আগামীকাল ৬ মে থেকে  বিশ্ববিদ্যালয় আংশিক শাটডাউনের ঘোষণা দেন।

আগামীকাল শাটডাউন কর্মসূচির অধীনে যেসকল দপ্তর থাকবে সেগুলো হলো, সকাল ১১টায় অবস্থান কর্মসূচী এবং প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ থাকবে।শিক্ষার্থীদের সুবিধার্থে একাডেমিক কার্যক্রম এবং জরুরি সেবা চালু থাকবে। অর্থাৎ পরীক্ষা নিয়ন্ত্রক, মেডিকেল, লাইব্রেরি ব্যতীত সকল কার্যক্রম বন্ধ থাকিবে।

এর আগে গতকাল ৪ মে সংবাদ সম্মেলন করে উপাচার্যের পদত্যাগে চেয়ে এক দফা দাবি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় শুভ।

উপাচার্যের পদত্যাগের ১ দফা দাবিতে উত্তাল বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা আজকের(৫ মে)অবস্থান কর্মসূচি থেকে বিশ্ববিদ্যালয় আংশিক শাটডাউনের ঘোষণা দেন।উপাচার্য ড.শুচিতা শরমিন পদত্যাগ না করা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান শিক্ষর্থীরা।
 বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসনের শিক্ষার্থী মোকাব্বেল শেখ জানান, "আমরা সিদ্ধান্ত নিয়েছি, ক্যাম্পাসের চলমান সমস্যা সরকার ও এখানের শিক্ষার্থীদের মধ্যস্ততায় সমাধান করতে। 

এই আন্দোলন  আপাততঃ দক্ষিণবঙ্গের জনমানুষের দুর্ভোগের কারন না হয় সেজন্য সর্বসম্মতিক্রমে প্রশাসনিক শাট-ডাউন ঘোষণা করেছি।চলমান নিয়মিত পরীক্ষা,পরিবহন ও অন্যান্য জরুরি সেবার অফিস চালু থাকবে।যতক্ষণ উপাচার্য পদত্যাগ না করবেন বা সরকার আমাদের ১ দফা দাবি মেনে না নিবে।ততক্ষণ বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন শাট-ডাউনের আওতাভুক্ত থাকবে।

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝