সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
পটুয়াখালীতে কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ৪:৫১ পিএম   (ভিজিট : ১১৩)
X

কর্মসংস্থান ব্যাংকের বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুর অঞ্চলাধীন আঞ্চলিক ও শাখা ব্যবস্থাপক এবং মাঠকর্মীদের অংশগ্রহণে আজ শুক্রবার (২ মে) “ব্যবসায়িক উন্নয়ন সভা-২০২৫” পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক মো: মশিউর রহমান, ঋণ আদায় বিভাগের উপমহাব্যবস্থাপক মুহঃ আকতার হোসেন প্রধান এবং শৃঙ্খলা ও আপিল বিভাগের উপমহাব্যবস্থাপক এ কে এম কামরুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম খান। 

সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে ঋণ বিতরণ, ঋণ আদায়, খেলাপি ঋণ আদায়, শ্রেণিকৃত ঋণ আদায়সহ আদায়যোগ্য ঋণের বিপরীতে আদায়ের হার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি নতুন নতুন বৈচিত্র্যময় খাতে ঋণ বিতরণের মাধ্যমে অধিক কর্মসংস্থান সৃষ্টির জন্য পরামর্শ প্রদান করেন।

র/আ



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝