রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের সেবায় মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন প্রধান উপদেষ্টার
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৭:১৬ পিএম  আপডেট: ২৮.০৪.২০২৫ ৭:২০ পিএম  (ভিজিট : ১৩৪)
X

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস হজযাত্রীদের সেবা সহজী করণের জন্য তৈরি মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করেছেন ।  তিনি অ্যাপটি উদ্বোধনকালে বলেন, হজযাত্রীরা যেন নির্বিঘ্নে ধর্ম-কর্ম পালন করতে পারেন সেজন্য এই অ্যাপ বিরাট ভূমিকা রাখবে।

আজ সোমবার (২৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো নির্মিত অ্যাপটি উদ্বোধন করে হজযাত্রীদের এই অ্যাপ ব্যবহারের আহ্বান জানান প্রধান উপদেষ্টা।  ড, ইউনূস বলেন, ধর্ম-কর্ম পালনে সহায়ক হওয়ায় এবং স্বাস্থ্য সেবাসহ নানা ফিচার থাকায় এই অ্যাপ হাজীদের একাগ্রচিত্তে হজ পালনে মস্তবড় অবদান রাখবে।

চলতি বছর পবিত্র হজ পালনের শুরু থেকে হজযাত্রীরা এই অ্যাপ ব্যবহার করতে পারলেও আগামী বছর থেকে যেন মানুষ হজে যাওয়ার চিন্তাভাবনার পর্যায় থেকে এই অ্যাপ ব্যবহার করে হজযাত্রাকে সহজ করতে পারেন সে লক্ষ্যে কাজ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, হজ ব্যবস্থাপনায় যেসব দেশ আমাদের দেশের চেয়ে উন্নত তাদের কাছ থেকে অভিজ্ঞতা গ্রহণ এবং যেসব দেশ এ ধরনের ব্যবস্থা নেই সেসব দেশকে বিনামূল্যে আমাদের অ্যাপটির কারিগরি দিক প্রদানের উদ্যোগ নেওয়া হবে।

ভবিষ্যতে এই অ্যাপকে আরও সহজ এবং ত্রুটিমুক্ত করার পরামর্শও দেন তিনি। তিনি বলেন, এই অ্যাপ চালু হওয়ার হজযাত্রীদের ধর্ম-কর্ম পালন সহজতর করার পাশাপাশি সৌদি আরব গিয়ে চলা ফেরায় দুশ্চিন্তা মুক্ত হবে। অ্যাপটি তৈরির সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদও জানান প্রধান উপদেষ্টা।  এই অ্যাপের পাশাপাশি হজ প্রিপেইড কার্ড ও হজ রোমিং প্যাকেজ সুবিধার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝