রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ব্লকেড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ এপ্রিল, ২০২৫, ৯:০১ পিএম   (ভিজিট : ২৬৩)
X

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ব্লকেড করেছে একদল চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থী। রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্লকেড করা হয়। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়।

সেখানে উপস্থিত ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. বিন ইয়ামিন বলেন, ৪৬তম বিসিএস প্রিলি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। যারা ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের এখন লিখিত পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে। প্রশ্নবিদ্ধ একটি পরীক্ষার পর লিখিত পরীক্ষা নেওয়া কীভাবে সম্ভব? 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে কয়েকজন চাকরিপ্রত্যাশীর অনশনের কথা উল্লেখ করে বিন ইয়ামিন মোল্লা বলেন, গত ৮০ ঘণ্টা ধরে তারা অনশন করছেন। কর্তৃপক্ষ এখানে এসে লিখিতভাবে সমাধান জানালে তারা অনশন ভাঙবেন। কিন্তু আমাদের আট দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এর আগে, পিএসসির সংস্কার চেয়ে চতুর্থ দিনের মতো অনশনরত শিক্ষার্থীদের দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফ মাহমুদের সঙ্গে কথা বলার পরই আন্দোলনকারীরা শাহবাগ অবরোধ করেন।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝