রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মহানবীকে কটূক্তি করায় তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৬:১৪ পিএম   (ভিজিট : ১৮০)
X

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেছে কোহিনূর কেমিক্যাল কোম্পানির শ্রমিকরা। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ৩টার দিকে তেজগাঁওয়ের নাবিস্কো মোড়ের সামনে এই অবরোধ শুরু হয়।

আন্দোলনরত শ্রমিকদের একজন জানান, রোববার (২০ এপ্রিল) অফিসের এক পিয়নের সঙ্গে কথোপকথনের সময় কসমেটিকস ডিপার্টমেন্টের প্রোডাকশন অফিসার বিধান বাবু মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে ডিপার্টমেন্ট প্রধান পলাশ বাবুকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা আজ প্রতিবাদে নামেন।

এ প্রসঙ্গে পরিচয় প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা চ্যানেল 24 অনলাইনকে বলেন, আন্দোলনে মুখে ইতোমধ্যে অভিযুক্ত কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য শ্রমিকদের সঙ্গে প্রতিষ্ঠানের কর্মকর্তারা আলোচনায় বসেছেন।

এদিকে অবরোধের কারণে তেজগাঁও ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে চরম ভোগান্তির মুখে পড়ে।


আ.দৈ/আরএস



 



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝