সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দফার বৈঠকে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৫:১৫ পিএম   (ভিজিট : ২৭২)
X

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তৃতীয় দফা বৈঠক চলছে।মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টায় জাতীয় সংসদের এলডি হলের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদের নেতৃত্বে বৈঠকে উপস্থিত রয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাবেক সংস্থাপন সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

আর জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে বৈঠকে উপস্থিত রয়েছেন সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

এর আগে, গত ১৭ এপ্রিল কমিশনের সঙ্গে বিএনপির প্রথম দফা এবং ২০ এপ্রিল দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবের ওপর বিস্তারিত আলোচনা হয়। 

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝