সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব, নতুন বাসভাড়া নির্ধারণে বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৫ পিএম   (ভিজিট : ৮)
X

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণে বৈঠকে বসেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সোমবার বিকেলে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।

এতে বাসমালিক-শ্রমিকসহ পরিবহন খাতের বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। তেলের নতুন দামের কারণে বাস পরিচালন ব্যয় কতটা বেড়েছে এবং সেই অনুযায়ী ভাড়া কী হারে সমন্বয় করা হবে, তা নিয়ে আলোচনা চলছে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জুবায়ের মাসুদ জানান, জ্বালানির দাম বৃদ্ধির পাশাপাশি পরিবহন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য পণ্য ও সেবার খরচও বেড়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে ভাড়া পুনর্নির্ধারণের প্রত্যাশা রয়েছে।

বিআরটিএর এক কর্মকর্তা জানান, পরিবহন খাতের সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে মালিকপক্ষ থেকে ভাড়া বাড়ানোর দাবি জানানো হয়েছে। এখনো নতুন বাসভাড়া চূড়ান্ত হয়নি।

এর আগে রোববার রাতে চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর ঘোষণা দেয় সরকার। সোমবার থেকে ডিজেল ১৩৫, কেরোসিন ১৫৫, অকটেন ১৬৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটারে বিক্রি হচ্ছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝