সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
গাজী নজরুলের এমপি পদ নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১০ পিএম   (ভিজিট : ০)
X

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন (ইসি)। জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত এই সংসদ সদস্যের বিষয়ে জাতীয় সংসদ সচিবালয় থেকে আনুষ্ঠানিক কোনো চিঠি না পাওয়ায় আপাতত অপেক্ষা করছে কমিশন।

সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের ইসি সচিব আখতার আহমেদ জানান, গাজী নজরুল ইসলামের বিষয়ে এখনো স্পিকারের কাছ থেকে কোনো চিঠি পায়নি কমিশন। সংসদ সচিবালয় থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ইসি সচিব বলেন, জামায়াতে ইসলামী এরই মধ্যে দলীয় সিদ্ধান্তের কথা জানিয়ে কমিশনকে চিঠি দিয়েছে। তবে শুধু দলীয় বহিষ্কারের চিঠির ভিত্তিতে ইসির সরাসরি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। সংসদ সচিবালয় থেকে বিষয়টি কমিশনকে জানানোর বিধান রয়েছে।

এর মধ্যে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সোমবার আদালত তাকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন। একই মামলায় তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

তবে ইসি জানিয়েছে, কোনো ফৌজদারি মামলায় গ্রেপ্তার বা আসামি হওয়াই স্বয়ংক্রিয়ভাবে সংসদ সদস্য পদ বাতিলের কারণ নয়। এ বিষয়ে সংসদের আনুষ্ঠানিক যোগাযোগ পাওয়ার পর আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুলের একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়। পরে জামায়াতে ইসলামী সাংগঠনিক তদন্তের কথা জানিয়ে ২২ জুলাই তাকে দল থেকে বহিষ্কার করে এবং স্পিকার ও নির্বাচন কমিশনকে বিষয়টি অবহিত করে।

ইসি সচিবের ভাষ্য অনুযায়ী, সংসদ নির্বাচন ও গেজেট প্রকাশ পর্যন্ত কমিশনের দায়িত্ব থাকলেও শপথের পর একজন সংসদ সদস্যের পদসংক্রান্ত বিষয় সংসদের এখতিয়ারাধীন। ফলে সংসদ সচিবালয়ের আনুষ্ঠানিক চিঠি না আসা পর্যন্ত গাজী নজরুলের এমপি পদ নিয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না কমিশন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝