রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৮:৪৫ পিএম   (ভিজিট : ২৯৯)
X

নানা নাটকীয়তার পর অবশেষে বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে হারলেও  নেট রান রেটে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হারার পর বাংলাদেশের বিশ্বকাপ টিকিট ভাগ্য ঝুলে গিয়েছিল থাইল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ওপর।

থাইল্যান্ড প্রথমে ব্যাটিং করে ৪৬.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে। অর্থাৎ,বিশ্বকাপ নিশ্চিত করতে ওয়েস্ট ইন্ডিজকে এখন ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে হবে। নেট রান রেটে বাংলাদেশকে টপকাতে হলে ওয়েস্ট ইন্ডিজকে এই ১৬৭ রান অতি দ্রুত করতে হতো ১০ ওভারের মধ্যে। ওয়েস্ট ইন্ডিজ যদি ১০ ওভারের মধ্যে জিততে পারে বা স্কোর সমান হওয়ার পর চার মেরে ১০.৪ ওভারের মধ্যে অথবা ছক্কা মেরে ১১ ওভারের মধ্যে এই রান তাড়া করে জিততে পারতো তবে নেট রান রেটে তারা বাংলাদেশকে পেছনে ফেলে বিশ্বকাপে চলে যেত।

১৬৭ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ মারমুখী ব্যাট চালাতে থাকে ইনিংসের শুরু থেকেই। আর এই কারণে মাঝে উঁকিও দিয়েছিল বিশ্বকাপে বাংলাদেশের খেলতে না পারার শঙ্কা। কিন্ত ক্যারিবিয়ানরা ম্যাচ জিতলে অল্পের জন্য আর বিশ্বকাপে খেলার সুযোগ হয়নি। তাদের ১৬৭ রান তাড়া করতে ১০.৫ ওভার খেলতে হয়েছে। আর তাতে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট সমান হলেও মাত্র +০.০১ রান রেটের ব্যবধানে এগিয়ে থেকে বাংলাদেশ বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে।  

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝