রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মিরপুর ১১ নম্বরে প্যারিস রোড মাঠের অবৈধ মেলা উচ্ছেদে ডিএনসিসির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৬:৩৮ পিএম  আপডেট: ১৫.০৪.২০২৫ ৬:৫৩ পিএম  (ভিজিট : ২২৬)
X

রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের প্যারিস রোড মাঠের অবৈধ মেলা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান এবং সম্পত্তি কর্মকর্তা ফারজানা খানমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। 
গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন ডিএনসিসি জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন । তিনি আরো জানান,অভিযানে মিরপুর প্যারিস মাঠের অবৈধভাবে আয়োজন করা মেলার সব স্টল ও রাইড গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানে অন্তত ১৫০টি স্টল উচ্ছেদ করা হয়। 

অভিযানকালে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান বলেছেন, 'আমরা জানতে পারি মিরপুর প্যারিস রোড মাঠে বিনা অনুমতিতে অবৈধভাবে মেলাটি চলছিল। বৈধ অনুমতি না থাকায় মেলার সব স্টল ও রাইড উচ্ছেদ করে মাঠটি দখলমুক্ত করা হয়েছে। ডিএনসিসি এলাকায় অনুমতি ব্যতীত মাঠ, পার্ক দখল করে মেলা আয়োজনের কোন সুযোগ নেই। এই বিষয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে।'

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝