রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক ইস্পোর্টস ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ভেনম ইস্পোর্টস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৬:১০ পিএম  আপডেট: ১৫.০৪.২০২৫ ৬:১২ পিএম  (ভিজিট : ৩০০৪)
X

অনার অফ কিংস (এইচওকে) মেজর ইস্ট লীগ স্প্রিং ২০২৫ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের শীর্ষস্থানীয় ইস্পোর্টস সংগঠন ভেনম ইস্পোর্টস।আগামী ১৭ এপ্রিল থেকে ৪ মে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে মেজর ইস্ট লীগ স্প্রিং ২০২৫ প্রতিযোগিতাটি। 

ইতোপূর্বে, ভেনম ইস্পোর্টসের অনার অব কিংস (এইচওকে) দল ভেনম আনলীশ সোর্ড (ভেনম ইউএস) অনার অফ কিংস ওপেন (এইচওকে) সিরিজ স্প্লিট ৩ - সাউথ এশিয়া ক্যাটাগরি থেকে অনার অফ কিংস (এইচওকে) মেজর ইস্ট লীগে স্থান করে নিয়েছে। অনার অফ কিংস (এইচওকে) ওপেন সিরিজ স্প্লিট ৩ গত ১৫ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। 
 
অনার অফ কিংস (এইচওকে) মেজর ইস্ট লীগ স্প্রিং ২০২৫ প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও  অংশগ্রহণ করবে মিশর, জাপান, চীন, ইরাক, ফিলিপাইন এবং দক্ষিণ কোরিয়া।এ প্রতিযোগিতায় ভেনম আনলীশ সোর্ড দল শীর্ষ  আন্তর্জাতিক দল নংশিম রেডফোর্স, জেন.জি ইস্পোর্টস, ক্রেজি রেকুন, আর৮  ইস্পোর্টস, স্কারজ, এবং দ্য ভিসিয়াস ইস্পোর্টসের বিরুদ্ধে লড়াই করবে। 

নিজেদের দক্ষতা প্রমাণ করতে ভেনম আনলীশ সোর্ড দলে খেলোয়াড় হিসেবে রয়েছেন তাহমিদ জাকী আনকান, নাফিস আহমেদ রাফি, আসহীর জাকী আন্তার, শরজিল শাহরিয়ার মাহিন, কাহান চাকমা এবং কামরুল হাসান রাকিব। অনার অফ কিংস (এইচওকে) মেজর ইস্ট লীগ স্প্রিং ২০২৫ প্রতিযোগিতাটি এইচওকে গ্লোবাল ইস্পোর্টস এর অফিসিয়াল ইউটিউব, ফেসবুক, টিকটক এবং টুইচ চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
 
ভেনম ইস্পোর্টস সংগঠনটি ইতোমধ্যে এরিনা অব ভেলর (এওভি) বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ, মোবাইল লিজেন্ডস: বাং বাং (এমএলবিবি) বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ এবং এমএলবিবি সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপ শিরোপা ছিনিয়ে এনেছে। সংগঠনটির পরিচালনায় রয়েছেন শাহরিয়ার চৌধুরী, নাঈম ইসলাম খান, আশরাফুল ইসলাম, তানভীর হোসেন মাহি, আবদুল্লাহ আল নোমান এবং মেহেদী মির্জা। 

বাংলাদেশের গেমিং ভক্তরা ভেনম ইস্পোর্টসের সাফল্যের জন্য উন্মুখ হয়ে আছেন। তারা আশা করছেন যে ভেনম ইস্পোর্টস আন্তর্জাতিক অঙ্গনে আবারও বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।

আ. দৈ./ কাশেম/ এস রহমান


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝