রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
উত্তরারয় পুলিশের গুলিতে ডা. সজীব নিহত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনাসহ ৭১ জনের বিরুদ্ধে অভিযোগ
প্রকাশ: রোববার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৫৪ পিএম   (ভিজিট : ১৬৭)
X

রাজধানীসহ সারাদেশে গত জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরার আজমপুরে পুলিশের গুলিতে ডা. সজীব নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। আজ রোববার (২২ সেপ্টেম্বর) ডা. সজীবের বাবা হালিম সরকার বাদী হয়ে ট্রাইব্যুনালে এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগ দাখিলের পর হালিম সরকার সাংবাদিকদের বলেন, আমার ছেলে গাজীপুরের তাহেরুন্নেছা মেডিকেল কলেজ থেকে ২০২০ সালে এমবিবিএস পাস করে। আমার নিরপরাধ ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। আমি জানতে পেরেছি এ ট্রাইব্যুনালে সঠিক বিচার হবে। এজন্য ন্যায়বিচারের আবেদন করেছি। আমি ছেলের হত্যার বিচার চাই।
গত ১৮ জুলাই বিকেলে রাজধানীর উত্তরার আজমপুরে ডা. সজীবকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি করে হত্যা করে বলে অভিযোগ করা হয়েছে।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝