রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মোকাররমের খতিবের মোনাজাতের মাধ্যমে মার্চ ফর গাজা কর্মসূচি সমাপ্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৫:৪৪ পিএম  আপডেট: ১২.০৪.২০২৫ ৫:৪৬ পিএম  (ভিজিট : ২৮৫)
X

গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিন বাসীদের সমর্থণে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত গণজমায়েতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক মোনাজাত পরিচালনা করেন। তার মোনাজাতের মধ্যদিয়ে আজকের মার্চ ফর গাজা কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

 আজ শনিবার (১২ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে মোনাজাত শুরু হয়ে শেষ হয় ৪টার দিকে। মোনাজাত করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। ফিলিস্তিনের পক্ষে কয়েক লাখ লোক এই কর্মসূচিতে অংশ নেয়।
এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানের এ কর্মসূচির সূচনা হয়। এরপর জনগণকে স্লোগানে উৎসাহ ও বক্তব্য দেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ও ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী। এসময় মুফতি রেজাউল করিম আবরারের উপস্থাপনায় বক্তব্য দেন অনেকে।

এদিকে মার্চ ফর গাজা কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। এর আগে বেলা আড়াইটা থেকে জনতার ঢল নামে সোহরাওয়ার্দী উদ্যানে। প্রবেশ করে হাজার হাজার মানুষ।

গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে বিকেল ৩টায় রাজধানী ঢাকায় শুরু হয় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। এতে সাধারণ জনতার পাশাপাশি অংশ নেবেন দেশবরেণ্য আলেম-উলামা ও রাজনৈতিক নেতারা।

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
ধর্ম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝