রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফিলিস্তিনের প্রতি আমাদের ভালোবাসার বহিপ্রকাশ আজকের গণজমায়েত: আজহারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৫:১৭ পিএম  আপডেট: ১২.০৪.২০২৫ ৫:১৯ পিএম  (ভিজিট : ১৮৯)
X

ফিলিস্তিনের সমর্থণে বিশ্বে বহুল আলোচিত ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারি বলেছেন, আমাদের সবার হৃদয়ে একটা করে গাজা বাস করে।  আজ শনিবার (১২ এপ্রিল) প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে মার্চ ফর গাজা কর্মসূচিতে একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে আসতে গিয়ে আমরা লাথি, গুতা খেয়েছি। তারপরও এই গণজমায়েতে আমাদের উপস্থিতি প্রমাণ করে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার বহিপ্রকাশ।

তিনি আরও বলেন, ভৌগোলিকভাবে আমাদের অবস্থান ফিলিস্তিন থেকে বহু দূরে হলেও আমাদের একেকজনের বুকের ভেতর বাস করে একেকটা ফিলিস্তিন, আমাদের হৃদয়ে বাস করছে একেকটা গাজা।

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে ঘোষণাপত্র পাঠ করলেন মাহমুদুর রহমান এ সময় তিনি ‘আমার ভাই শহীদ কেনো, জাতিসংঘ জবাব চাই’; ‘গাজায় গণহত্যা কেনো, জাতিসংঘ জবাব চাই’ স্লোগান দেন।

এর আজ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি লেখেন, আজকের মার্চ ফর গাজা কর্মসূচি নিছক কোনো পদযাত্রা নয়। এটি আমাদের এই অঞ্চলের মুসলিমদের ঐক্যের এক নতুন সেতু বন্ধন রচনা করবে ইনশাআল্লাহ।

সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়ে এক মঞ্চে এক হয়েছে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পাশাপাশি কর্মসূচিতে সংহতি জানিয়েছে শিল্পী, কবি, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় মুখ। এছাড়াও দল-মত নির্বিশেষে এক কাতারে সবাই যোগ দিয়ে ইসরায়েলের গণহত্যা বন্ধে সাহসী উচ্চারণ করছেন।

এদিকে গণজমায়েত কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর কারওয়ান বাজার ও বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ বলেন, আমরা সতর্কতার অংশ হিসেবে ফিলিস্তিনের পতাকা ছাড়া অন্য পতাকা বহন করতে নিষেধ করছি।

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝